স্বাগতম হে মাহে রমাদান
স্বাগতম হে মাহে রমাদান 🥀🥀🥀🥀🥀 আলহামদুলিল্লাহ 🌙✨ পবিত্র রমাদান মাসের আগমনকে স্বাগত জানিয়ে যাইতুন একাডেমী-এর ছাত্র-ছাত্রীরা আজ এক আনন্দঘন র্যালি ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দিনভর ছিল— 📌 রমাদান র্যালি 📌 রমাদান কার্ড প্রস্তুত প্রতিযোগিতা 📌 কস্টিউম প্লে 📌 রমাদান কুইজ 📌 বিভিন্ন জ্ঞানমূলক ও সৃজনশীল কার্যক্রম 📌 নাসিহা প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের মেধা, সৃজনশীলতা ও ইসলামী জ্ঞান প্রদর্শন করেছে। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে। 🏆 এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে রমাদানের তাৎপর্য, ফজিলত ও আমল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের হৃদয়ে তাকওয়া ও ইবাদতের চেতনা জাগ্রত করা। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের সঠিক মূল্যায়ন করার তাওফিক দান করুন এবং এই মাসকে আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে কবুল করুন। আমিন। 🤲 #ZaitoonAcademy #Ramadan2026 #RamadanPreparation #IslamicEducation #RamadanRally #RamadanQuiz #FutureUmmah
